,

রত্নার হত্যার বিচারের দাবীতে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

b.baria pic-1ষ্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কলেজ ছাত্রী রত্নার বেগমের হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে তার কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থানে কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের সামনে হয়েছে এ মানববন্ধন। মানববন্ধনে অংশ নিয়েছে কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য, অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা ও দেড় সহস্রাধিক শিক্ষার্থী। মহাসড়কের পাশে ঘন্টা ব্যাপি অবস্থানরত মানববন্ধনে অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা জানায়, আমাদের সহপাঠি মেধাবী ছাত্রী রত্নাকে ডাকাতরা পরিকল্পিত উপায়ে নির্মম ও নৃশংষ ভাবে খুন করেছে। আমরা রত্নার খুনিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি চাই। এ ঘটনাটি নিয়ে নয়ছয় করার চেষ্টা করলে আমরা পুলিশের বিরুদ্ধে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। কলেজের অধ্যক্ষ হাফেজ শফিকুল ইসলাম ও বিদ্যোতসাহী সদস্য কাজী হারিছুর রহমান বলেন, আমাদের একজন মেধাবী ছাত্রীর এমন বর্বর হামলায় খুনের বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা দেশের ভবিষ্যত সম্ভাবনাময় একটি সম্পদ অকালে হারালাম। এ ঘটনায় কলেজের সকলেই মর্মাহত। আমরা খুনি ডাকাতদের ফাঁসির দাবী জানানোর জন্যই আজ রাজপথে দাঁড়িয়েছি। শুনেছি পুলিশ হেফাজতে ইসলামাবাদ গ্রামের তিন ডাকাত ঘটনান সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে অন্যদের নাম বলেছে। গ্রেপ্তারকৃতদের জামিন না দেওয়া ও অন্যদের অতিদ্রুত গ্রেপ্তার করার জোর দাবী জানাচ্ছি। প্রসঙ্গত: গত শুক্রবার দিবাগত গভীর রাতে সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের জসিম ও উসমানের বাড়িতে একদল ডাকাত ডাকাতি কালে কলেজ ছাত্রী রত্নারকে কূপিয়ে হত্যা করে। এ ছাড়া কূপিয়ে গুরুতর আহত করেছে রত্নার বাবা ও ভাইকে। রত্না কাজী শফিকুল ইসলাম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শ্রেণীর ছাত্রী।
  b,baria pic-2

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা