,

প্রথম বিভাগ দাবা শুরু কাল

47379_db

ক্রীড়া প্রতিবেদক :কাল থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ দাবা প্রতিযোগিতা। গত আসরে দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ গোল্ডেন চেস ক্লাব ও দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ এবং প্রিমিয়ার থেকে রেলিগেশন হওয়া দুটি ক্লাব ফেইথ চেস ক্লাব ও বাংলাদেশ বিমান ছাড়াও অংশ নিচ্ছে সোনালী ব্যাংক, বসির মেমোরিয়াল চেস ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং, প্রতিভা দাবা গোষ্ঠী, ডেসটিনি ২০০০ লিমিটেড ও মহাখালী প্রদীপ সংঘ। ভারতের কয়েকজন রেটিংধারী দাবাড়– এই লীগে অংশ নিচ্ছে বিধায় এটি আন্তর্জাতিক রেটিং দাবা ইভেন্ট হিসেবে পরিগণিত হবে। রাউন্ড রবিন লীগ পদ্ধতির এই টুর্নামেন্টে শীর্ষ দুটি দল প্রিমিয়ারে খেলবে এবং সর্বনি¤েœ থাকা দুটি দল দ্বিতীয় বিভাগে অবনমন হবে। গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন আন্তর্জাতিক অরবিটর হারুনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কেএম শহীদুল্লাহ, সেক্রেটারি সাইফুল তারেক, যুগ্ম সম্পাদক শামিম খান, মোরসালিন আহমেদ ও চেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন।

এ জাতীয় আরও খবর

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক