,

সরাইলে এক নবজাতকের লাশ উদ্ধার

sarail pic(death child) 12.10.14মাহবুব খান বাবুল : গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড় এলাকা থেকে অজ্ঞাত ওই নবজাতকের (ছেলে) লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে বিশ্বরোড মোড়ের সরাইল ও নাসিরনগরগামী সিএনজি অটোরিক্সা ষ্ট্যান্ডের পেছনে ফলের দোকান সংলগ্ন খালে একটি মোটা কাগজের বক্স দেখতে পায় লোকজন। বক্সের উপর ছিল একটি পাতলা সাদা কাগজ। বক্সটি দেখে লোকজনের সন্দেহ হয়। পরে তারা উপরের সাদা কাগজটি সরিয়ে দেখেন বক্সের ভিতরে সুন্দর ফুটফুটে আনুমানিক একদিন বয়সের একটি ছেলে বাচ্চার মৃতদেহ। স্থানীয় লোকজন বলছেন, এটা কোন পাপের ফসল। খবর পেয়ে সদর মডেল থানার এস আই মোঃ নাজমুল ওই নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। সদর মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা মোঃ ইশতিয়াক বলেন, এখনো লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর