,

বাংলাদেশ থেকে ১০ লাখ শ্রমিক নিবে জাপান

labourজাপান বাংলাদেশ থেকে ১০ লাখ শ্রমিক নিবে বলে জানিয়েছে ঢাকা সফররত জাপানী প্রতিনিধিদল । সোমবার ঢাকায় জাপানী প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়েছে, জাপানে বিভিন্ন খাতে ব্যাপক শ্রমিক সংকট দেখা দেয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়ে এই ঘাটতি মেটানো হবে। তারা জানায়, প্রাথমিক ভাবে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে শিল্প ও নির্মাণ খাতে অন্তত: ১০ লাখ শ্রমিক নেয়া হবে ।

এশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ সোসাইটি এপিএফএস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউশিনারী কাটসু জানান, জাপানের বিভিন্ন সেক্টরে বিশেষ করে নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের কাজ করার বিরাট সুযোগ তৈরি হচ্ছে। তারা বলেন, জাপান ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে যৌথভাবে গবেষণা করছে রিক্কিও বিশ্ববিদ্যালয় ও এশিয়ান পিপল ফ্রেন্ডশিপ সোসাইটি।
গবেষণায় যেসব বাংলাদেশির একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জাপানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের একটি তালিকাও তৈরি করা হচ্ছে। তারা বলেন, অভিবাসিদের ব্যাপারে টোকিওর স্পষ্ট কোন নীতি না থাকায় এই জরিপের উদ্যোগ নেয়া হয়। যাতে জাপানে অভিবাসিদের ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা তৈরির পাশাপাশি যারা জাপানে কাজ করতে ইচ্ছুক তাদের জাপানের যাওয়ার বিষয়টি আরো সহজ হয়। অবজারভার

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ