,

বুধবার থেকে হজ ফ্লাইট শুরু

haj fliteআগামী বুধবার থেকে শুরু হচ্ছে ২০১৪ সালের হজ পালনকারীদের প্রথম ফ্লাইট। এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ মানুষের হজ পালনের কথা রয়েছে। ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ইচ্ছুকদের ভিসাসহ সব কার্যক্রম সমাপ্ত হয়েছে।

আজ সোমবার দুপুরে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল (হজ) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ইচ্ছুকদের ভিসা ইতোমধ্যে হয়ে গেছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজে আসতে আগ্রহীদের ভিসা প্রক্রিয়াকরণও শুরু হয়েছে।

তিনি আরো বলেন, এ বছর বাংলাদেশি হাজিদের জেদ্দা, মক্কা ও মদীনায় সহযোগিতা করার জন্য প্রশাসনিক, আইটি ও একটি মেডিকেল টিম মঙ্গলবার জেদ্দায় পৌঁছাবেন।

তিনি বলেন, মেডিকেল টিমে রয়েছেন ১৮০ জন, প্রশাসনিক টিমে ৩৫ জন এবং আইটি টিমে রয়েছেন ২০ জন সদস্য। তারা মঙ্গলবার থেকে হজের সব আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত জেদ্দা, মক্কা, মদীনা, মিনা ও তায়েফে অবস্থান করবেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ