,

জমি দখল করতে গিয়ে ৫ র‌্যাব সদস্য আটক

RAB..................জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষের হয়ে জমি দখলে সহযোগিতা করার অভিযোগে ৫ র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে রাজধানীর উত্তরখানে এ ঘটনা ঘটে। আটক ৫ র‌্যাব সদস্যের মধ্যে দুই জনের নাম জানা গেছে। এরা হলেন, কর্পোরাল মিজানুর ও কর্পোরাল আনিসুর রহমান।জানা যায়, উত্তরখানে একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলাও চলছে। রোববার রাতে র‌্যাবের ৫ সদস্য একটি পক্ষের হয়ে ওই জমি দখলে সহযোগিতা করতে যায়। এতে জমির অন্য মালিক থানায় অভিযোগ করলে পুলিশ এ ৫ র‌্যাব সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল কিসমৎ হায়াৎ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলামেইলকে বলেন, ‘এরা আমাদের সদস্য, তবে র‌্যাব হেড কোয়ার্টারে জব করে। একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু একটা হয়েছে। তারা হয়তো সিভিল পোশাকে সাধারণ মানুষের সঙ্গে সেখানে ছিল।’


এ বিষয়ে র‌্যাবের মিডিয়া ও লিগ্যাল উইং এর পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

বাংলামেইল২৪ডটকম/ 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ