,

নারী-পুরুষ অনলাইন চ্যাটিং হারাম!

Saudi_2_694119774অনলাইনে নারী-পুরুষের চ্যাটিং হারাম বলে ফতোয়া দিয়েছেন সৌদি আরবের এক ধর্মীয় নেতা। শেখ আব্দুল্লাহ আল-মুতলাক নামে সৌদি আরবের ধর্মীয় নেতা বলেছেন, সামাজিক সাইটগুলোতে অনলাইনে নারী-পুরুষ চ্যাটিং ধর্মীয়ভাবে নিষিদ্ধ এবং এর কারণে তারা পাপে লিপ্ত হতে পারেন। এটা হারাম। সৌদি দৈনিক আল-ইকিটিসাদিয়ার বরাত দিয়ে বুধবার আল-আরাবিয়া অনলাইন এ তথ্য জানায়। শেখ আব্দুল্লাহ আল-মুতলাক ‘সৌদি কমিটি অব সিনিয়র স্কলার’-এর একজন সদস্য।

শেখ আব্দুল্লাহ বলেন, অনলাইনে সামাজিক সাইটে নারী-পুরুষ চ্যাটিং (খুলওয়া) হারাম ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কঠোরভাবে নিষিদ্ধ। তিনি স্থানীয় একটি রেডিওর অনুষ্ঠানে বলেন, ‘মেয়েরা যখন ছেলেদের সঙ্গে কথা বলে, সেখানে শয়তান উপস্থিত থাকতে পারে।’ তিনি এ সময় নারীদের প্রতি আহ্বান জানান, তারা যেন পুরুষদের সঙ্গে কথা না বলেন। আব্দুল্লাহ বলেন, সামাজিক সাইটে নারী-পুরুষ চ্যাটিং যদি নির্দেশনামূলক কিংবা উপদেশও হয়, তাহলেও তা ধর্মীয়ভাবে নিষিদ্ধ এবং গুনাহ। এদিকে, শেখ আব্দুল্লাহর বক্তব্যের পর সৌদি আরবে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

কেউ কেউ তার বক্তব্যের প্রশংসা করেছেন ও তার বক্তব্যকে সমর্থন করে বলেছেন, তিনি সঠিক। অন্যদিকে, বেশির ভাগ মানুষই শেখ আব্দুল্লাহর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তারা বলেছেন, শুধুমাত্র নারীদের কেন সব কিছু থেকেই নিষিদ্ধ করবেন এই সব ধর্মীয় নেতারা?

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে