,

নিজের পছন্দে বিয়ে করায় পাথর নিক্ষেপে হত্যা

Love deathডেস্ক রির্পোট : আন্তর্জাতিক ডেস্ক: পরিবারের অমতে ভালোবাসার মানুষকে বিয়ে করায় বাপ-ভাইয়ের পাথরের আঘাতে নির্মম মৃত্যৃ হলো ফারজানা পারভিন (২৫) নামে এক পাকিস্তানি নারীর।এ বিষয়ে নাসিম বাট নামে এক পুলিশ কর্মকর্তা জানান, ফয়সালাবাদের বাসিন্দা ফারজানা পরিবারের অমতে জারানওয়ালার বাসিন্দা মো. ইকবালকে কয়েক মাস আগে বিয়ে করেন।পরবর্তীতে ফারজানার পরিবারের সদস্যরা মেয়েকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করা হয়েছে মর্মে একটি মামলা দায়ের করেন।মঙ্গলবার ফারজানা ও ইকবাল এ মামলায় আদালতে জবানবন্দি দিতে এলে ফারজানার পরিবারের সদস্যরা আদালতের সামনেইপ্রথমে ফাঁকা গুলি ছুঁড়ে ফারজানাকে ইকবালের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।ব্যর্থ হয়ে এক পর্যায়ে তারা ফারজানাকে বেধড়ক পেটায় ও পাথর ছোড়ে। এতে ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়।
এ ঘটনার পর পুলিশ ফারজানার বাবাকে আটকে করলেও ভাইদের আটকে ব্যর্থ হয়।ফারজানা তিন মাসের অন্তঃসত্তা বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ