,

পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস

maaসারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রতি জেলা ও উপজেলায় বর্ণাঢ্য র্যা লি, আলোচনাসভা, প্রসূতি মায়েদের বিশেষ সেবা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে যারা নিরলস কাজ করেছেন তাদের পুরস্কার প্রদান এবং জনসচেতনতায় রাজধানীর মূল সড়কগুলোর সামনে রংবেরঙের বিভিন্ন ফেস্টুন প্রদর্শন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আসুন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’।

বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশে মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য উন্নয়নে কাজ করে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, সুস্থ মা ও সুস্থ শিশু জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এ বাস্তবতা অনুধাবন করে সরকার ১৯৯৭ সালে প্রথমবারের মতো ‘নিরাপদ মাতৃত্ব দিবস’ পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় সরকার মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে তা সাফল্যজনকভাবে বাস্তবায়ন করছে। এর ফলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং এ সাফল্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভূয়সী প্রশংসিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার গত মেয়াদের পাঁচ বছরে দেশের স্বাস্থ্য খাত বিশেষ করে মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে অনেক কর্মসূচি বাস্তবায়ন করেছে।
তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, মাতৃমৃত্যু হ্রাসে জরুরি প্রসূতি সেবা প্রদান, মিডওয়াইফারি কোর্স চালু করা, গরীব ও দুঃস্থ মায়েদের জন্য মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম চালু করা, কমিউনিটি ভিত্তিক স্কিল্ডবার্থ অ্যাটেন্ডেন্ট প্রশিক্ষণ কর্মসূচি, পরিবার পরিকল্পনা কর্মসূচি ও টিকাদান কর্মসূচি সাফল্যজনক ভাবে বাস্তবায়নের ফলে বাংলাদেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার উল্লেখ যোগ্য ভাবে হ্রাস পেয়েছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি