,

অহংকারীদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে

inside।।মোঃ রাসেল মিয়া।।ইসলামে অহংবোধকে নিরুৎসাহিত করা হয়েছে। অহমিকা ও আত্মগর্বীদের শুধু দুনিয়াতেই নয়, আখেরাতেও যে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে, সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। অহংকারীদের পরিণাম সম্পর্কে পবিত্র কোরআনে ফেরাউনের দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। আল্লাহর নবী হজরত মুসা (আ.)-এর বিরুদ্ধে ক্ষমতার দর্প দেখাতে গিয়ে সে নিজের ধ্বংস অনিবার্য করে তুলেছিল। তার সেনাবাহিনীও সলিল সমাধির পরিণতি ভোগ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অহংকারী না হওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, 'তোমাদের মধ্যে যার কণা পরিমাণ অহংকারও আছে তাকেই জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদিসটি পর্যালোচনা করলে অনুভব করা যাবে, কোনো মুমিনের পক্ষে বিন্দুমাত্র অহংকার করার অবকাশ নেই। অহংবোধ মানুষের সুমতি ও সুগুণকে গিলে খায়। তাই মুমিনদের আচার-আচরণে, কথাবার্তায় কোনো ক্ষেত্রে অহং প্রকাশের অবকাশ নেই। অহংবোধ মানুষের সুকীর্তিকে কীভাবে বিলীন করে দেয় তার সুস্পষ্ট প্রমাণ হলো শয়তান। হজরত আদম (আ.)-কে সৃষ্টি করার পর আল্লাহ সব ফেরেশতাকে নির্দেশ দিলেন তারা যেন আদম (আ.)-কে সেজদা করে। শয়তান এ হুকুম তামিল করতে অস্বীকার করে। নিজের শ্রেষ্ঠত্ব সম্পর্কে অহংকারে ভুগে সে মাটির তৈরি মানুষকে তুচ্ছজ্ঞান করে। আল্লাহ এ অপরাধের জন্য তাকে কঠিন শাস্তি দেন। অভিশপ্ত হিসেবে শয়তান চিরকাল নিন্দিত হবে। অহংবোধ-আত্মগরিমা ইমানের জন্য কাল হয়ে দাঁড়ায়। নিজের ভুলত্রুটিকে গোপন রাখার অশুভ প্রয়াস মাথাচাড়া দেয়। অহংবোধকে চূড়ান্তভাবে পরাজিত করতে পেরেছিলেন বলে জীবদ্দশায় জান্নাতি হিসেবে আল্লাহর কাছ থেকে ঘোষণা আসা সত্ত্বেও হজরত ওমর (রা.) প্রার্থনা করতেন- 'আল্লাহ সে ব্যক্তির ওপর রহম করুন, যে আমার ভুল ধরিয়ে দেয়।' আল্লাহ আমাদের অহংবোধ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর