,

নাসিরনগরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত-৩৫

bijoy1ডেস্ক রির্পোট : রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের ধনকুড়া গ্রামে দুই পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষে প্রায় ৩৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ধনকুড়া গ্রামের সাবেক মেম্বার মধু মিয়া ও একই গ্রামের আউশ মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । সংবাদ পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২১ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষে প্রায় ৩৫ লোক আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় জিনু মিয়াকে(৩০) ব্রাহ্মণবাড়িয়া প্রেরণ করা হয়। বাকি ৩২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গ্রেফতারের ভয়ে কেউ হাসপাতালে ভর্তি হয়নি।
নাসিরনগর থানার এস আই ফজলুল হক‘ ঘটনার সত্যতা স্বীকার করে জানায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে । এখনো কোন পক্ষ মামলা দায়ের করেনি।

এ জাতীয় আরও খবর

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম