,

আইনস্টাইনের চেয়ে বুদ্ধিমান!

018df42be87ec5804e46c92ddfac9f25আইনস্টাইনের আইকিউ বা বুদ্ধ্যঙ্ক অপেক্ষা বেশি আইকিউয়ের অধিকারী লন্ডনের ১১ বছরের বালক রমার্নি উইলফ্রেড।

পৃথিবীতে আইকিউ পরীক্ষার সবচেয়ে বড় ও প্রাচীন সংস্থা মেনসা। সেই সংস্থার কাছে নিজের বুদ্ধ্যঙ্ক মাপানোর পরীক্ষায় দিয়েছিল রমফোর্ডের বাসিন্দা রমার্নি। সেখানে তার স্কোর হয় ১৬২। নিজের কীর্তিকে বিশ্বাস করতে পারছে না সে।

রমার্নি জানায়, এ পরীক্ষার ফল আমার কাছে খুবই অবাক করার মতো। আমি এতে ভীষণ খুশি। এ কীর্তিতে সবাই রমার্নিকে রমফোর্ডের রেকর্ডার বলে অভিহিত করছেন। রমার্নির মা আন্থিয়া বলেন, সে ৩ বছর বয়সেই লেখাপড়া শুরু করে।

মেনসার চিফ এক্সিকিউটিভ জানান, রমার্নির ফল খুবই সন্তোষজনক। এ সংস্থায় ওকে স্বাগত জানাই। ভবিষ্যতে সংস্থার সঙ্গে যুক্ত হলে আমাদের ভালো লাগবে।

আইনস্টাইনের সাথে তুলনা করা হলেও তার জীবদ্দশায় আইকিউ বা বুদ্ধ্যঙ্ক কত তা মাপা হয়নি। তবে বিজ্ঞানীরা ধারণা করেন, তার আইকিউ ১৬০ এর কাছাকাছি হতে পারে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে