,

বিজ্ঞান-অংকে ভয় কেটে গেছে : প্রধানমন্ত্রী

1385961367_shekh_hasinaবার্তা কক্ষ :এসএসসি পরীক্ষায় উচ্চ পাসের হার থাকলেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা ভালোটাকে ভালো বলে না তাদেরকে শিক্ষার্থীদের সঙ্গে কমপিটিশনে (প্রতিযোগিতায়) বসিয়ে দেওয়া উচিত। প্রধানমন্ত্রী আজ রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে কর্মকর্তাদের উদ্দেশ্য বক্তব্যের এক পর্যায়ে বলেন, আজকে ছাত্র-ছাত্রীরা ভালো রেজাল্ট করছে। এক সময় ৩০ ভাগ পাস হতো। আজকে ৯১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
শনিবার প্রকাশিত ফলে দেখা যায়, এ বছর সম্মিলিতভাবে ৯১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এই ফলের জন্য আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা নিয়েছি। বিজ্ঞান, অংকে ভয় ছিল, সে ভয় কেটে গেছে। মাল্টিমিডিয়া ক্লাসরুমে ক্লাস নিচ্ছি, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছি। তিনি বলেন, শুধু লেখাপড়া শিখে ডিগ্রি নিলেই হবে না, সাথে সাথে যেন তারা কাজের সুযোগটাও পায়, সেটাও দেখতে হবে। বর্তমান যুগের ছেলেমেয়েরা অনেক আধুনিক।
প্রধানমন্ত্রী বলেন, আজকে পত্রিকায় দেখলাম- হ্যাঁ পাস করেছে, কিন্তু মান বাড়েনি…। এমন সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা বলছেন মান বাড়েনি, তাদেরকে শিক্ষার্থীদের সঙ্গে বসিয়ে দেওয়া উচিত। যাচাই করা উচিত। তাদের মানসিকতা কী রকম। তাদের খুশি হওয়া উচিত। রাতারাতি তো মান অর্জন হবে না। ঢাকায় বসে যারা মানের প্রশ্ন তোলেন তারা গ্রামে যান। এক ঘণ্টা সময় দেন, দেখেন…। আজকে যারা কথা বলছেন, তারাও তো গুরুত্বপূর্ণ পদে ছিলেন, উনারা কী দিয়ে গেছেন?
তিনি বলেন, যারা ভালোকে ভালো বলতে কৃপণতা করে, আল্লাহ উনাদের সুমতি দিক, যেন ভালোটাকে ভালো হিসেবে দেখতে পারে। ছেলেমেয়েদের উৎসাহ দিতে পারে। ভালোভাবে পড়ার সুযোগ দিলে, সাহস দিলে ভালো রেজাল্ট তো করবেই। ৯৬ থেকে ধাপে ধাপে এ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা দেশকে নিয়ে খুব আশাবাদী, মানুষ গ্রামে বসে তথ্য পাচ্ছে, বিদেশি পয়সা আয় করছে। মনে সাহস নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ দেশকে এগিয়ে নিয়ে যাব, বলেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস