,

অপহৃত শিশুকে ফেরত দিল অপহরণকারীরা

opoharonডেস্ক রিপোর্ট :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অপহৃত শিশু ইশান (২)  মিয়াকে সাত দিন পর ফেরত দিয়েছে অপহরণকারীরা।
শনিবার বিকেলে অপহরণকারীরা আখাউড়ার এক স্থানীয় জনপ্রতিনিধির হাতে তাকে তুলে দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবার সঙ্গে টাকা পয়সা লেনদেনের জের ধরে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের ফারুক মিয়ার ছেলে ইশানকে গত ১১মে অপহরণ করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
ইশানের মা পলি আক্তার জানান, আব্দুল্লাহ ও আক্তার নামে খাগড়াছড়ির পানছড়ির দুই ব্যক্তি তাদের আত্মীয়। কিছু দিন আগে তারা অভিযোগ করে ইশানের বাবা ফারুক বিদেশ নেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়েছে।
ওই টাকা ফেরত দেওয়ার জন্য তারা চাপ দিতে থাকে। গত ১১মে আব্দুল্লাহ বাড়িতে এসে ইশানকে দোকানে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যায়।
ইশানের মামা আল-আমিন জানান, গত ১৫মে সংবাদ সম্মেলনের কথা বলে কৌশলে আক্তার ও আব্দুল্লাহর আত্মীয় আখাউড়ার চরনারায়ণপুর গ্রামের বাসিন্দা ইউসুফকে আটক করা হয়।
পরে বিজয়নগর থানা পুলিশ গত ১৬ মে শুক্রবার ইউসুফকে নিয়ে শিশু ইশানকে উদ্ধারে পানছড়িতে অভিযান চালিয়ে আক্তারের মা পিয়ারা বেগমকে গ্রেফতার করে নিয়ে আসে।
পরে, শনিবার বিকেলে ইশানকে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বুঝিয়ে দেয় অপহরণকারীরা।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, শিশুটিকে আখাউড়ার এক ইউপি চেয়ারম্যানের কাছে দিয়ে গেছে বলে শুনেছি। আটক ইউসুফ ও পিয়ারা বেগমকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ