,

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম

প্রতিনিধি :: সরাইলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি “বিদ্যালয় বিহীন গ্রামে ১৫’শ প্রাথমিক বিদ্যালয় স্থাপন” প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের একজন মুক্তিযোদ্ধা সহ কয়েক জন ব্যক্তি গত ১১ মে নির্বাহী কর্মকর্তা বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগ পত্রে জানা যায়, প্রকল্পের পরিপত্রের নিয়ম অনুযায়ী কেবল মাত্র বিদ্যালয় বিহীন গ্রামে নতুন করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। সেই অনুযায়ী রাজাপুর গ্রামের উত্তর পশ্চিম দিকে অবস্থিত সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি গ্রাম সিঙ্গাপুর। এ গ্রামে দুই সহস্রাধিক লোক বসবাস করছে। গ্রামটি সৃষ্টির পর থেকে কোন প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডার গার্টেন সেখানে গড়ে উঠেনি। ফলে ওই গ্রামের অধিকাংশ নারী পুরুষ এখনো নিরক্ষর। প্রকল্পের শুরুতে অরুয়াইল ইউনিয়নের বিদ্যালয় বিহীন গ্রাম সিঙ্গাপুরকে চিহ্নিত করে সেখানেই নতুন বিদ্যালয় স্থাপনের প্রস্তুতি চলছিল। রহস্যজনক কারনে সেই প্রস্তুতি মাঝ পথে থেমে যায়। পরে একটি মহল বিশেষ কৌশলে বিদ্যালয় যুক্ত রাজাপুর গ্রামকে বানিয়ে নেয় বিদ্যালয় বিহীন।

তারা আবেদন পত্রে রাজাপুর (সিঙ্গাপুর) লিখে যেখানে কাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি বিদ্যালয় রয়েছে, সেটির ঠিক নিকটবর্তী স্থানে প্রকল্পের প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। সিঙ্গাপুর গ্রামের লোকজনকে সরকারের মহৎ সুবিধা থেকে বঞ্চিত করার অপকৌশল চলছে। রাজাপুর গ্রামের বাসিন্ধা মুক্তিযোদ্ধা মন্তাজ আলী বলেন, সিঙ্গাপুর গ্রামটি সৃষ্টির পর কেউ এখানে স্কুল দেখেনি। পড়ার সুযোগ ও পায়নি। সরকার একটি সুযোগ দিয়েছিল। গ্রামবাসী আশায় বুক বেঁধেছিল। কিন্তু ষড়যন্ত্রকারী একটি মহল তাদের আশা ও স্বপ্ন পূরন হতে দিচ্ছে না। তারা স্কুল চাই। তাদের ছেলে মেয়ে পড়তে চাই। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়ে উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা সরজমিনে পরিদর্শন করেছেন। 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি