,

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ,আহত-১০,অর্ধশত হাত বোমার বিস্ফোরণ

attackআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় ডিস লাইনের তার ছেড়া নিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষে হাতবোমার স্প্রিন্টার বিদ্ধ সহ আহত হয়েছে ১০ জন। সংঘর্ষ চলাকালে অর্ধশত হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এসময় কয়েকটি দোকান ভাংচুর করা হয়। কলেজপাড়ার নুর মিয়ার বাড়ির লোকদের সাথে ডিস লাইনের তার ছেড়া নিয়ে বৃহস্পতিবার পাশ্ববর্তী শিমরাইলকান্দি এলাকার বাক্কা মিয়ার বাড়ির লোকদের ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার বিকেলে বাক্কা মিয়ার লোকেরা কলেজপাড়ায় হামলা চালায়। এসময় তারা কলেজপাড়ার কয়েকটি দোকান ভাংচুর করে।এক পর্যায়ে কলেজপাড়ার লোকজন হামলাকারিদের ধাওয়া করলে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় উভয়পক্ষ বৃষ্টির মতো হাতবোমা ছুড়ে মারে। এলাকাবাসী ও পুলিশ জানায় কমপক্ষে অর্ধশত হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এসময় বিভিন্ন স্থানে অবিস্ফোরিত হাতবোমা ও বিস্ফোরিত হাতবোমার খোসা পড়ে ছিলো। আধাঘন্টাব্যাপি সংঘর্ষ চলাকালে কলেজপাড়া,কান্দিপাড়া,শিমরাইলকান্দি,ডাক বাংলার মোড়,টিএ রোড এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ওসি তদন্ত কামাল পাশা জানান পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ