,

কসবার মালয়েশিয়া প্রবাসী জহির মিয়া ৫ দিন ধরে নিখোঁজ

bb mapডেস্ক রির্পোট : কসবার মালয়েশিয়া প্রবাসী জহির মিয়া (১৯) ছুটিতে বাড়িতে ফেরার পথে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোঁজের বাবা সেলিম মিয়া গতকাল দুপুরে কসবা থানায় সাধারণ ডায়েরি করেছে। নিখোঁজ হওয়া জহির মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের সেলিম মিয়ার পুত্র। নিখোঁজের পারিবারিক ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে; জহির মিয়া ৬ মাস আগে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া গিয়েছিলেন। গত শুক্রবার (৯ মে) জহির মিয়া ছুটিতে ঢাকায় আসেন। কিন্তু গতকাল ঢাকা থেকে বাড়ি ফিরে আসেনি জহির মিয়া। জহির মিয়ার পিতা সেলিম মিয়া বলেন, মালয়েশিয়ায় তার ছেলের এক বন্ধু তাকে ফোন করে জানিয়েছে জহির মিয়া ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছে। আবদুল হান্নান নামের একজন ০১৭১২২১০৮৪৬ নম্বর থেকে তাকে ফোন করে জানিয়েছে সোহাগ মিয়া দেশে এসেছে বাড়িতে এসেছে কিনা জানতে চেয়েছে। তার কাছে তাদের কিছু মালামাল রয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিখোঁজ হওয়া জহির মিয়ার পিতা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজের বিষয়টি বাংলাদেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

মানবজমিন

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর