শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ভূয়া সনদে ১৪ বছর ধরে শিক্ষকতা

news-image

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোঃ জানে আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভূয়া সনদে ১৪ বছর কলেজে শিক্ষকতা করার অভিযোগ পাওয়া গেছে । জানে আলম কসবায় মহিলা ডিগ্রী কলেজের সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক ৷ ওই অভিযোগে গত বৃহস্পিতবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ৷
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তদন্ত করে জানে আলমের ভুয়া সনদে চাকরি নেওয়ার সত্যতা পায়৷ অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-৩) মো. হেলাল উদ্দিন গত ৬ এপ্রিল জানে আলমের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেন ৷ এ নির্দেশ মোতাবেক ২ মে কলেজ পরিচালনা পর্ষদ জানে আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় ৷ 
বৃহস্পতিবার অধ্যক্ষ ওই প্রভাষককে সাময়িক বরখাস্তের চিঠি দেন ৷শিক্ষা অধিদপ্তর ও কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কসবা পৌর শহরের জানে আলম ২০০০ সালের ২০ ফেব্রুয়ারি ওই কলেজে সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক পদে যোগ দেন ৷ আবেদনের সঙ্গে তিনি জাতীয় বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নট্রামস) বগুড়ার একটি ডিপ্লোমা সনদপত্র দাখিল করেন ৷ এই সনদের যথার্থতার বিষয়ে শিক্ষা অধিদপ্তরের সন্দেহ হয় ৷ পরে সনদটি যাচাই করে প্রতিবেদন দিতে হেলাল উদ্দিন গত বছরের ১৯ সেপ্টেম্বর নট্রামস বগুড়াকে অনুরোধ করেন ৷ নট্রামস বগুড়ার জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেিমর ভারপ্রাপ্ত পরিচালক মাহবুবুর রহমান গত বছরের ৬ অক্টোবর সনদপত্র যাচাইয়ের প্রতিবেদন শিক্ষা অধিদপ্তরে দাখিল করেন ৷ তিনি প্রতিবেদনে উল্লেখ করেন, যাচাই করে দেখা গেছে, সনদটি নট্রামসের ইস্যু করা নয়, এটি ভুয়া ৷


তবে জানে আলম দাবী করেন, তিনি নট্রামস বগুড়ার অনুমোদিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর বাজারের গনি ভূঁইয়া বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমি থেকে সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমাসম্পন্ন করেছেন ৷ কাজেই সনদটি ভুয়া নয় ৷কলেজের অধ্যক্ষ মো. তসলিম মিয়া জানান, পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক জানে আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ৷

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান