,

জার্মানির সমর্থক ‘মিডফিল্ডার’ কোহলি

নিজ জায়গায় ধোনির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। মহেন্দ্র সিং ধোনি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। বিশ্বস্ত উইকেটরক্ষক। দলের অন্যতম প্রধান ব্যাটিং ভরসাও বটে। কিন্তু শুধু ব্যাট-বলের লড়াইয়ে না, ফুটবলেও নাকি ধোনিই সেরা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ধোনিই ফুটবলটা সবচেয়ে ভালো খেলেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। আর তিনি নিজে খেলেন মিডফিল্ডার হিসেবে।



পুরো বিশ্বেই এখন বইছে ফুটবল বিশ্বকাপের হাওয়া। আর মাত্র এক মাস পরেই শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। অফিস-আদালত-রাস্তাঘাট—সব জায়গাই সরগরম হয়ে উঠছে ফুটবলের আলোচনায়। সেই সুবাদেই জানা গেল, ভারতীয় ক্রিকেটারদের ফুটবল চালচিত্র। ধোনির দলের প্রায় সবাই নাকি ফুটবলের দারুণ ভক্ত। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন ভারতের সহ-অধিনায়ক কোহলি। সন্দেহ নেই, বিশ্বকাপের ম্যাচগুলোও তাঁরা দেখবেন গভীর আগ্রহ নিয়ে। আর কোহলি গলা ফাটাবেন জার্মানির জন্য, ‘এবার আমি জার্মানিকে সমর্থন করব। কারণ তারা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দল। আশা করছি, এটা হবে জার্মানির বছর। আমি ফিলিপ লামের খেলা পছন্দ করি। সে জার্মানির জন্য অনেক গোলের সুযোগ তৈরি করে।’



অনুশীলনের ফাঁকে সময় পেলে প্রায়ই ফুটবল নিয়ে মেতে ওঠেন কোহলিরা। সেখানে ধোনিই নাকি সবাইকে পেছনে ফেলে দেন। আর রবীন্দ্র জাদেজা নাকি ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে হাস্যকর ফুটবলার। পায়ে বল পেলে নাকি নিজেকে রোনালদো মনে করেন ভারতের এই অলরাউন্ডার। কোহলি বলেছেন, ‘রবীন্দ্র জাদেজার ফুটবল আপনাদের দেখা উচিত। আপনি হাসতে বাধ্য হবেন। বল পায়ে এলে সে নিজেকে রোনালদোর মতো মনে করে। সত্যিই এটা দেখা উচিত। সে মাঠজুড়ে খেলে। আমাকে মিডফিল্ডারই বলা যায়। তবে মাঝেমধ্যেই ওপরে উঠে গোল করার চেষ্টা করি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর