,

সাংবাদিকদেরকেই অসাংবাদিকদের প্রতিরোধ করতে হবে -পিআইবি মহাপরিচালক

PIB PIC-ASHUGANJআমিরজাদা চৌধুরী : বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো: শাহ আলমগীর বলেছেন সাংবাদিকদেরকেই অসাংবাদিকদের প্রতিরোধ করতে হবে। আইন করে তাদের প্রতিরোধ করা অসম্ভব। তিনি শনিবার দুপুরে আশুগঞ্জে পিআইবি আয়োজিত সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণের সমাপণ ও সনদ বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বতৃতায় একথা বলেন। 

আশুগঞ্জ প্রেসক্লাবের সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষনে সরাইল,বিজয়নগর ও আশুগঞ্জ প্রেসক্লাবের ৩৫ জন সাংবাদিক অংশ নেন । 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিআইবি’র উপ-পরিচালক জাকির হোসেন,মোহনা টিভির সিনিয়র বার্তা সম্পাদক রহমান মোস্তাফিজ,ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক পীযুষ কান্তি আচার্য। আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে এতে ব্কৃতা করেন প্রশিক্ষনে অংশগ্রহনকারী সাংবাদিক আইয়ুব খান,বদর উদ্দিন বদু,আনোয়ার হোসেন,আরিফুল ইসলাম সবুজ,মোজাম্মেল হক প্রমুখ। প্রশিক্ষনে সংবাদের সংজ্ঞা,বৈশিষ্ট ও উপাদান,সংবাদ মুল্য ও সংবাদ চেতনা,সংবাদ কাঠামোর প্রয়োজনীয়তা,রিপোর্টিং প্রক্রিয়া ও পদ্ধতি,রিপোর্টিং এর ধরণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে,পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান,দ্য ইন্ডিপেনডেন্টের বিজনেস এডিটর জিয়াউর রহমান ও মোহনা টিভির সিনিয়র বার্তা সম্পাদক রহমান মোস্তাফিজ প্রমুখ। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর