সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দুরা ইউপি আওয়ামীলীগের উদ্দোগে চান্দুরা প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

তিতুমীর কলেজের সাবেক ভিপি তিতাস পূর্বাঞ্চল থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বিজয়নগর উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক জননেতা কুতুব উদ্দিন চৌধুরী সেলিম বলেছেন এই সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামীলীগের প্রার্থী কে ভোট বিপ্লবের মাধ্যমে বিজয় করুন। তিনি আরো বলেন সন্ত্রাস, চাঁদাবাজ ও র্দুনীতিমুক্ত বিজয়নগর উপজেলা গঠনের স্বার্থে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী এডঃ তানবীর ভুঞাকে দোয়াত কলম প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে বিজয়নগর উপজেলার প্রথম নির্বাচনকে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আজ আমাদের মধ্যে কঠিন পরীক্ষা এসেছে। যে কোনো মূল্যে আমাদেরকে এই পরীক্ষায় ভোট বিপ্লবের মাধ্যমে উর্ত্তীণ হতে হবে। গতকাল বিকেলে চান্দুরা  ইউনিয়নের চান্দুরা প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউপি আওয়ামীলীগের সভাপতি হেবজুল বারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহির, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান লিটন, বিজয়নগর আওয়ামীলীগের সভাপতি জহিরুল হক ভুঞা, সহসভাপতি  ও চান্দুরা ইউপি চেয়ারম্যান শামিউল হক চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর মৃধা, সংগঠনিক সম্পাদক ও ইছাপুরা ইউপি চেয়ারম্যান হাজী আক্তার হোসেন, পত্তন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস সরকার, চান্দুরা ইউপি আঃলীগের সাধারন সম্পাদক সামসুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবলীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান পিয়াস, ইউপি যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম আপন প্রমুখ। উপজেলা চেয়ারম্যান প্রার্থী এডঃ তানবীর ভুঞা চান্দুরা ইউনিয়নের আমতলী বাজার, ডাক বাংলা মোড়, আলাদাউদপুর মোড় সহ বিভিন্ন স্থানে গনসংযোগ শেষে উক্ত সভায় এসে যোগদান করেন। তিনি সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন সকল দ্বিধাদন্দ ভুলে ঐক্যবদ্দ থেকে দোয়াত কলম প্রতিকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান। আমি আপনাদের পাশে থেকে বিজয়নগর উপজেলার উন্নয়ন করতে চাই। গণসংযোগকালে তার সাথে ছিলেন ইউপি আওয়ামীলীগের সভাপতি হেবজুল বারী, ইউপি যুগ্ম সম্পাদক সিদ্দিক মেম্বার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক কাজী আশিকুর রহমান, যুবলীগ সভাপতি আমীনুল হক আপন, সাধারণ সম্পাদক কাউছার, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস সরকার, সহ সভাপতি সুনির্মল সাহা, সাংগঠনিক সম্পাদক কাজী আল আমিন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০