,

ব্রাজিলীয়দের সমর্থনের আশায় পর্তুগালের রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজ ভাষায় কথা বলেন। ব্রাজিলীয়রাও তাই। পর্তুগাল-ব্রাজিল একই ভাষার কারণে ‘ভ্রাতৃ’রাষ্ট্র হিসেবেও বিশ্বে পরিচিত। ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকার প্রত্যাশা এবারের বিশ্বকাপের মাঠে ব্রাজিলীয়রা সর্বান্তকরণেই তাঁর দেশকে সমর্থন দিয়ে যাবে।

বিশ্বকাপের ফিকশ্চার অনুযায়ী সেমিফাইনালের আগে ব্রাজিল-পর্তুগাল লড়াইয়ের কোনো সম্ভাবনা নেই। এ কারণেই বিশ্বকাপের ময়দানে ব্রাজিলীয়রা নিজেদের ‘ভাষা-ভ্রাতা’ পর্তুগালকে সমর্থন দেবে বলে আশাবাদী ব্যালন ডি’অর বিজয়ী এই ফুটবল-শিল্পী।

পর্তুগালের একটি টেলিভিশন চ্যানেলে এই প্রত্যাশার কথাই অকপটে জানিয়েছেন রোনালদো, ‘আমাদের ভাষা এক। সংস্কৃতি এক। পর্তুগাল-ব্রাজিল দুটি দেশই ভ্রাতৃপ্রতিম। আশা করছি, বিশ্বকাপে ব্রাজিলীয়দের কাছ থেকে আমরা অনেক সমর্থন পাব।’

গত বিশ্বকাপে গ্রুপ পর্বেই মুখোমুখি হয়েছিল ব্রাজিল-পর্তুগাল। অনেক আশা জাগিয়েও ডারবানের ওই ম্যাচটি দর্শক-প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল। গোলশূন্য ড্র হওয়া ম্যাচটির আগেই অবশ্য দুই দল দ্বিতীয় পর্বে স্থান করে নেয়। এই বিশ্বকাপে সেমিফাইনালে এই দুই দলের লড়াইয়ের সম্ভাবনা আছে। ব্রাজিল মোটামুটি সহজ গ্রুপে পড়লেও পর্তুগালকে পেরোতে হবে জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্রের কঠিন বাধা।

বিশ্বকাপে নিজেদের কঠিন গ্রুপের ব্যাপারটা পুরোপুরিই মাথায় আছে রোনালদোর, ‘আমরা জানি পর্তুগালের গ্রুপটা কঠিন। আমরা মোটেও ফেবারিটদের মধ্যে পড়ি না। তবে এটা ঠিক ব্রাজিলের এই বিশ্বকাপটা আমরা উপভোগই করব। উপভোগ করলেই ভালো কিছু করা সম্ভব।’

এবারের বিশ্বকাপে রোনালদোকে না পাওয়ার শঙ্কায় ছিলেন ফুটবলপ্রেমীরা। তবে প্লে-অফ ম্যাচ সুইডেনের বিপক্ষে তাঁর এক গোলই ফুটবলপ্রেমীদের সেই বিরহ থেকে মুক্তি দিয়েছে। 

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন