,

আশুগঞ্জে ধর্ষণের শিকার চার বছরের শিশু

Dorshonপ্রতিনিধি : আশুগঞ্জে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার বিকেলে আশুগঞ্জ উপজেলার আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত নোমান (১৩) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশে। আটক নোমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলা। সে অটোরিকশা চালক ইকবাল হোসেনের ছেলে। আশুগঞ্জ উপজেলার আলমনগরে একটি ভাড়া বাড়িতে থাকেন তারা।
এলাকাবাসী জানান, বিকেলে নোমানের ছোট বোনের সঙ্গে খেলা করতে ওই শিশুটি তাদের বাড়ি আসে। 

তখন নোমান শিশুটিকে ফুসলিয়ে পাশের ঘরে নিয়ে যায়। এসময় নোমানের বোন চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে এবং নোমানকে পিটুনি দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বন্দীপ কুমার সিংহ সরেজমিনকে জানান, এ ঘটনা শোনার পর লোক পাঠিয়ে উভয়কেই উপজেলা কার্যালয়ে নিয়ে আসি। পরে ধর্ষণের বিষয় সম্পর্কে জানতে পারি। কিশোর নোমানকে আশুগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, এ বিষয়ে শিশুটির বাবা কিশোর আইনে মামলা দায়ের করেছেন।

এ জাতীয় আরও খবর

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার