,

রক্তে গ্লুকোজের মাত্রা কমায় কফি

Coffeডেস্ক রিপোর্ট : বেশি বেশি কফি পান করলে তা ব্লাড সুগার ঠেকাতে সাহায্য করে। সম্প্রতি হার্ভাড স্কুল অব পাবলিক হেলথের এক গবেষণায় এ কথা জানা গেছে। গবেষণায় দেখা গেছে, দিনে যারা এক কাপের বেশি কফি পান করেন তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার বিপদ ১১ শতাংশ কমে যায়। 

বিজ্ঞানীরা এ গবেষণায় প্রায় ১ লাখ নার্স ও ২৮ হাজার পুরুষ স্বাস্থ্য কর্মীর দুই দশকের খাদ্যাভ্যাস সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ করেছেন। এ সময়ে প্রায় ৭ হাজার ৩০০ জন টাইপ ২ ডায়াবেটিসের শিকার হয়েছেন। 

গবেষকরা জানিয়েছেন, কফি রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। আর এই গ্লুকোজের বৃদ্ধিই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার লক্ষণ। গবেষকরা জানিয়েছেন, কফি গ্রহণের মাত্রা বাড়ালে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। অন্যদিকে কফি গ্রহণের মাত্রা কমালে এক্ষেত্রে ঝুঁকি বেড়ে যায়। ( সূত্র: হেলথ সায়েন্স )

 

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস