,

নেতা-কর্মীদের একা চলাচল না করার পরামর্শ বিএনপির

news-image

দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে একা চলাচল না করা, নির্জন, অনিরাপদ জায়গা এড়িয়ে চলাসহ দলীয় নেতা-কর্মীদের ১০ দফা পরামর্শ দিয়েছে বিএনপি।


আজ শুক্রবার নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


মির্জা ফখরুল বলেন, ‘দেশে যখন ভয়ংকর আতঙ্কের অবস্থা বিরাজ করছে, তখন আইনশৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক দাবি করে সরকার নাগরিকদের নিরাপত্তা নিয়ে চরম পরিহাস করে চলেছে। দায়িত্বশীল কেউ কেউ বিরোধী দলকে দায়ী করে চরম দায়িত্ব-জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন।’ মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে এমন রাজনৈতিক চাতুরী না করা আহ্বান জানান তিনি। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নারায়ণগঞ্জে রোববারের হরতালে বিএনপির নৈতিক সমর্থন থাকবে।


গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের গণজমায়েতে সারা দেশে ‘সাংগঠনিক রেড অ্যালার্ট’ জারি করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর পরিপ্রেক্ষিতে আজ নেতা-কর্মীদের ১০ দফা নির্দেশনা দিলেন মির্জা ফখরুল। দফাগুলো হলো—


১. প্রত্যেকের আওতাধীন এলাকায় লিফলেট, পোস্টার, সভাসহ বিভিন্নভাবে অপহরণ, গুম সম্পর্কে জনগণকে সচেতন করা এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা।


২. চলাফেরায় সতর্ক থাকা। একা চলাচল, নির্জন ও অনিরাপদ স্থান এড়িয়ে চলা।


৩. কর্মীরা নেতাদের, নেতারা কর্মীদের এবং সবাই মিলে সাধারণ মানুষের নিরাপত্তার দিকে খেয়াল রাখা। যত দূর সম্ভব পারস্পরিক যোগাযোগ বজায় রাখা।


৪. সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্মকর্তাদের ফোন নম্বর সংগ্রহে রাখা এবং যেকোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত জানানো।


৫. কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা।


৬. কোথাও অপহরণের সংবাদ পেলে তাত্ক্ষণিকভাবে সবাই মিলে উপস্থিত হওয়া।


৭. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কাউকে আটক করার চেষ্টা হলে তাঁদের পরিচয় এবং কোথায় নিয়ে নেওয়া হচ্ছে তা নিশ্চিত হওয়া।


৮. আটক ব্যক্তিকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে, দলবল নিয়ে সেখানে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলা।


৯. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিলে তাদের প্রতিরোধ করা এবং পুলিশে সোপর্দ করা।


১০. ঘটনার শিকার ব্যক্তির পাশে দাঁড়ানো।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ