,

আইসিসি র‌্যাঙ্কিং টেস্ট-ওয়ানডে দুটোরই শীর্ষে অস্ট্রেলিয়া

news-image

মাত্র দুটি সিরিজের সাফল্যই আবারও টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে এসেছে অস্ট্রেলিয়াকে। ২০০৯ সালের আগস্টের পর এই প্রথমবারের মতো টেস্টের শীর্ষ দল তারা। গত অ্যাশেজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ই এক নম্বর স্থানটি ফিরিয়ে দিয়েছে তাদের। অন্যদিকে আইসিসির হিসাব থেকে পুরো ২০১০-১১ সাল বাদ পড়ে যাওয়ায় ২০১২ সালের পর এই প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানগুলোতে আছে যথাক্রমে ইংল্যান্ড, পাকিস্তান ও ভারত। বাংলাদেশের অবস্থান যথারীতি দশে।

টেস্টের পাশাপাশি ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও ভারতকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে শীর্ষস্থানে এখন অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। চতুর্থ ও পঞ্চম স্থানটি যথাক্রমে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। জিম্বাবুয়েকে পেছনে ফেলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। আটে আছে ওয়েস্ট ইন্ডিজ। রয়টার্স।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ