,

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করছে, ১০ মে পর্যন্ত সময় গাড়ির কালো গ্লাস খুলে ফেলার নির্দেশ

news-image

মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন থেকে কালো গ্লাস খুলে ফেলার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, সম্প্রতি অপহরণ, গুমসহ যেসব ঘটনা বেশি ঘটছে, তাতে মাইক্রোবাসসহ বিভিন্ন গাড়িতে কালো গ্লাস ব্যবহার করা হচ্ছে। এর ফলে গাড়ির ভেতরে কে আছে, তা শনাক্ত করা যাচ্ছে না। এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সাধারণ বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান আজ প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, যানবাহন থেকে কালো গ্লাস খুলে ফেলার জন্য ১০ মে পর্যন্ত সময় দেওয়া হবে। নারায়ণগঞ্জের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নির্দেশ দেওয়া আছে, যেকোনো সময় গ্রেপ্তার করা হবে। অপরাধী যত বড় দলেরই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। নারায়ণগঞ্জের আওয়ামী লীগের কোনো প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘গ্রেপ্তার হলেই জানতে পারবেন।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ