,

ভোট দিয়েই মোদির সেলফি

ভারতের আহমেদাবাদে আজ নিজের ভোট দিয়ে মোবাইল ফোনে ‘সেলফি’ তুলছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্সলোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি আজ বুধবার সকালে আহমেদাবাদে নিজের ভোট দেওয়ার পর কালিযুক্ত আঙুলসহ সেলফি (নিজেই নিজের ছবি তোলা) তুলেছেন। পরে তিনি এ ছবি নিজের টুইটারে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ভোট দিলাম। এই আমার সেলফি।’ (ভোটেড! হিয়ার ইজ মাই সেলফি)।

ভোট দেওয়ার পর কেন্দ্রের সামনে এক সংবাদ সম্মেলন করেন মোদি। সেখানে তিনি হাতে দলের প্রতীক পদ্ম ফুলের (কাগজের) নমুনাসহ সেফলি করেন। আজ এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ ছাড়া তাঁর ভোট দেওয়ার এক ভিডিওতে দেখা যায়, তিনি ভোটকক্ষে ঢুকে একটি শিশুর সঙ্গে করমর্দন করেন। 
ভোট দেওয়ার পর সেখানে থাকা গণমাধ্যমকর্মীদের তাঁর কালি লাগানো আঙুল দেখান।

টুইটারে মোদির পোস্ট দেওয়ার কয়েক মিনিট পরেই আম আদমি পার্টির (এএপি) নেতা আশুতোষ টুইটারে লেখেন, ‘নির্বাচনের দিন বিজেপি ইশতেহার প্রকাশ করেছে। মোদি অন্যান্য নির্বাচনের দিন রোড শো করেছেন এবং আজ দলের প্রতীক নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। নির্বাচন কমিশন কী এর প্রতিক্রিয়া দেখাবে?’

কংগ্রেসও গুজরাটে একই বিষয় নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে। কমিশন সূত্র জানিয়েছে, মোদি নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করেছেন কি না, তা তারা দেখবে।

তবে এত সব বিতর্ক থাকার পরও মোদি অনেকটাই নির্বিকার; বরং তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে সমর্থন বাড়ানোর দিকেই নজর তাঁর। তিনি তাঁর সেলফি টুইটারে পোস্ট করে তা মানুষকে শেয়ার করতে বলেন।

আজ সকাল থেকে মোদি টুইট করা শুরু করেন। ভোট দিতে যাওয়ার সময় তিনি লেখেন, আমি ভোট দিতে যাওয়ার পথে। আদভানি জির নির্বাচনী এলাকার ভোটার হিসেবে আমি নিজেকে খুবই আশীর্বাদপুষ্ট ও সৌভাগ্যবান মনে করছি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ