,

বাজিতেও নেই রাহুল

ভারতের লোকসভা নির্বাচনের ফল মিলবে ১৬ মে। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন—তা নিয়ে মানুষের মধ্যে চলছে চুলচেরা হিসাব-নিকাশ। বাজিকরেরাও বসে নেই। শেষ মুহূর্তেও প্রধানমন্ত্রী প্রার্থীদের পক্ষে-বিপক্ষে বাজি ধরছেন তাঁরা। তবে বাজিতে এখন আর কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর নাম নেই। তাঁর পক্ষে বাজি ধরা বন্ধ করে দিয়েছেন দেশটির শীর্ষস্থানীয় বাজিকরেরা।



আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বাজির এই প্রবণতা এমন ইঙ্গিতই দিচ্ছে যে, বাজিকরদের হিসাবে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে নেই রাহুল।



এ প্রসঙ্গে বাজির খবর রাখেন এমন একজনের মন্তব্য, ‘রাহুল আর হিসাবের খাতায় নেই।’

বাজিকরদের বাজিতে দেখা গেছে, লোকসভা নির্বাচনে কংগ্রেস ১০০টিরও কম আসন পাবে।



বিভিন্ন জনমত জরিপে বলা হচ্ছে, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সুস্পষ্টভাবে এগিয়ে আছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নরেন্দ্র মোদি।

এ জাতীয় আরও খবর

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি