,

আদালত থেকে ফেরার পথে কাউন্সিলর সহ ৫ জন অপহৃত

নারায়ণগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে একজন ওয়ার্ড কাউন্সিলর সহ ৫ জনকে অপহরণ করা হয়েছে। রোববার দুপুরে আদালতে থেকে মাইক্রোবাসযোগে ফেরার পথে শিবু মার্কেট সংলগ্ন এলাকায় তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতরা হলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওর্য়াড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, তাজুল ইসলাম, স্বপন, লিটন ও মাইক্রেবাসের চালক। নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম সাংবাদিকদের বলেন, দুপুর পৌনে ৩টার দিকে আদালতে হাজিরা শেষে মাইক্রোবাসযোগে (ঢাকা মেট্রো-ব-১৪-৯১৩৬) ফেরার পথে ২টি মাইক্রেবাস দিয়ে রাস্তা আটকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ফতুল্লা থানার ওসি আকতার হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন সাংবাদিকদের বলেন, আদালত চত্ত্বর থেকে তুলে নিয়ে যাওয়ার খবর আমরা শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই