শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিত্সার জন্য সিঙ্গাপুুরে গেলেন রাষ্ট্রপতি

চোখের চিকিত্সার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল শনিবার রাতে সিঙ্গাপুরে গেছেন। সেখানে তিনি সাত দিন থাকবেন। সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে তাঁর চোখের চিকিত্সা হবে। পাশাপাশি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করা হবে। খবর বাসসের।



গতকাল রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে করে তিনি ঢাকা ত্যাগ করেন। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সচিব ও ব্যক্তিগত চিকিত্সক।



শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদসচিব, তিন বাহিনীর প্রধান এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান