,

এখন অন্যের সহযোগিতা প্রয়োজন: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, এতদিন তিনি একাই দলের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এখন দলকে সুসংগঠিত করতে অন্যের সহযোগিতা প্রয়োজন।



আজ রোববার বেলা ১১টায় রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদদের যৌথসভা শুরু হয়েছে। সভায় উদ্বোধনী বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। দলীয় সূত্রে জানা গেছে, আজকের সভায় দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি পদ সৃষ্টি করা হতে পারে। সভায় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও দলের নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।



এরশাদ বলেন, ১৯৯০ সালে ক্ষমতা ছাড়ার পর তাঁর বিরুদ্ধে ৭৪টি মামলা দেওয়া হয়েছিল। এখনও সব মামলা থেকে তিনি অব্যাহতি পাননি। কিন্তু বরাবরই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে, ভবিষ্যতেও সব নির্বাচনে অংশ নেবে।



জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, তিনি কখনও মুক্ত রাজনীতিবিদ ছিলেন না, এখনও নন। পেছনের যে দিনগুলো গেছে সে দিনগুলো জাতীয় পার্টির জন্য অনুকূল ছিল না। আজ তিনি সবার কথা শুনবেন বলেও উল্লেখ করেন।



প্রায় পাঁচ মাস পর জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় সভাপতিমণ্ডলীর বেশিরভাগ সদস্য ও সাংসদেরা উপস্থিত আছেন। যারা নির্বাচনে গিয়েছিলেন এবং যারা যাননি সভায় তাঁদের সবারই প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর