,

ফেরিডুবিতে দায় স্বীকার দ. কোরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হং-উন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফেরিডুবি প্রতিরোধ ও উদ্ধার তত্পরতায় ব্যর্থতার দায় স্বীকার করে আজ রোববার সকালে এ ঘোষণা দেন তিনি।



বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ফেরিডুবি ও উদ্ধার অভিযানে ব্যর্থতার অভিযোগে দেশটির সরকার তীব্র সমালোচনার মুখে পড়ে। এমন প্রেক্ষাপটে ওই ঘটনার দায় নিয়ে আজ সকালে রাজধানী সিউলে এক জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী চাং হং-উন।



১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার উপকূলে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যায়। ফেরির যাত্রীদের অধিকাংশই ছিলেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী। এ ঘটনায় আজ পর্যন্ত ১৮৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এখনো নিখোঁজ তিন শতাধিক।দক্ষিণ কোরিয়ার জিন্দো দ্বীপের কাছে ডুবন্ত ফেরি থেকে যাত্রীদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হয়। ছবিটি ১৬ এপ্রিল তোলা। ছবি: রয়টার্স



দুর্ঘটনা প্রতিরোধ ও উদ্ধার তত্পরতায় ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন চাং হং-উন। এক সংক্ষিপ্ত ঘোষণায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে এ ঘটনার দায় নিয়ে আমি পদত্যাগ করছি।’



চাং হং-উন আরও বলেন, ‘আমি আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু ওই সময় পরিস্থিতি মোকাবিলা করাই ছিল প্রধান কাজ। আমি মনে করেছি, পদত্যাগের আগে সাহায্য করাই ছিল একটি দায়িত্বশীল কাজ। কিন্তু প্রশাসনের বোঝা না হতে এখন আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর