,

অবসরের পর অভিনেতা হবেন রোনালদো!

বাবা বড় শখ করে ছেলের নাম রেখেছিলেন ‘রোনালদো’। এতে ব্রাজিলের ফুটবল কিংবদন্তির কোনো প্রভাব নেই। কারণ ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মের সময় তো আর সেই রোনালদো নিজেও ছিলেন শৈশবে। রোনালদো নাম রাখা হয়েছিল রোনাল্ড থেকে। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নামের সঙ্গে মিলিয়ে।



নামের মর্যাদা রেখেছেন সিআর সেভেন। রিগানের মতো রোনালদোও জগদ্বিখ্যাত। রিগান কাঁপিয়েছেন রাজনীতির মাঠ, রোনালদো কাঁপাচ্ছেন ফুটবলের মাঠ। ঝানু রাজনীতিবিদ হিসেবে দুনিয়াজোড়া পরিচিতি হলেও রিগান এক সময় কাঁপিয়েছেন চলচ্চিত্রের পর্দাও। রিগানের মতো কি অভিনেতা হবেন রোনালদোও?



হতেও পারেন! দেখতে শুনতে আর দশটা নায়কের চেয়ে রোনালদো কম কিসে? পর্তুগিজ উইঙ্গার নিজেও ঠারেঠোরে বললেন, ‘সেই সম্ভাবনার দরজা খোলা আছে। আমি সব সময় তৈরি।’ তবে ফুটবল ছেড়ে অভিনয়ে নাম লেখাচ্ছেন না রোনালদো। অভিনয় করলেও বুট তুলে রাখার পরই এ বিষয়ে ভাববেন। বললেন, ‘এখনই ফুটবল ক্যারিয়ার শেষ নিয়ে ভাবছি না। তবে অভিনেতা হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই কাজের সঙ্গে আমি অভ্যস্ত।’



প্রায় বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে হয় রোনালদোকে। ফলে তাঁর জন্য অভিনয়ের কাজটি নতুন নয়। অভিনয়ে নাম লেখালে মাঠের মতো পর্দা কাঁপাতে খুব একটা বেগ পেতে হবে না ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি