বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে তৃতীয় শ্রেণীর ইংরেজী প্রশ্ন ফাঁস!আজকের পরীক্ষা স্থগিত

news-image

sorailসরাইলে তৃতীয় শ্রেণীর ইংরেজী প্রথম পত্রের প্রশ্ন পত্র ফাঁস হয়ে গেছে। শিক্ষা অফিসের গাফিলতির কারনেই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। 


কর্তৃপক্ষ আজকের ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা স্থগিত ঘোষনা করেছে।


শিক্ষার্থী, শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে সমগ্র উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূখে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। ১’শ ২৪টি বিদ্যালয়ে একই প্রশ্ন পত্রে চলছে এ পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক ও তত্তাবধানে সকল প্রশ্ন ছাপা হয়েছে। 


গতকাল বাংলা প্রথম পত্রের পরীক্ষার দিনে আজকের ইংরেজী প্রথম পত্রের প্রশ্ন ফাঁস হয়ে যায়। বাংলা প্রশ্নের অপর পৃষ্টায় প্রেসের পরিস্কার ছাপা ইংরেজী প্রথম পত্রের প্রশ্ন পেয়ে যায় শিক্ষার্থীরা । উপজেলার প্রায় অর্ধশতাধিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে । প্রশ্ন হাতে পেয়েই শিক্ষার্থীদের মধ্যে কানা ঘুষনা শুরু হয়ে যায় । বিষয়টি জানতে পেরে কর্তৃপক্ষ আজকের পরীক্ষা স্থগিত করে দিয়েছেন । পরবর্তীতে এ পরীক্ষার তারিখ জানানো হবে । 


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিক হোসেন বলেন, আমি বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি । দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব। 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা