,

‘এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার দুঃশাসন চলছে’

দেশে এখন আইনের শাসনের বদলে এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার বর্বর দুঃশাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, শাসকগোষ্ঠী স্বেচ্ছাতন্ত্রের শেষ সীমানা অতিক্রম করে অতিকায় দানব হয়ে উঠেছে।

আজ রোববার এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর পর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন তিনি।

অবিলম্বে গয়েশ্বর ও আমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, তাঁদের কারাগারে পাঠানোর ঘটনা সরকারের বন্য প্রতিহিংসার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়।

বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন বলেন, বর্তমান সরকারের আমলে দেশে আইনের শাসন এতটাই ভূলুণ্ঠিত হয়েছে যে বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িত করার পর তাঁদের আইনি প্রতিকার পাওয়ার অধিকারটুকুও চরমভাবে হরণ করা হচ্ছে। দুঃশাসনের জাঁতাকলে পিষ্ট হচ্ছে বিরোধীদলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। সরকার নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করতে পুলিশ প্রশাসনসহ রাষ্ট্রের সব অঙ্গকে সরকারি দলের অঙ্গসংগঠনে পরিণত করেছে। এর ফলে বিরোধী মত, বিবেক ও চিন্তার স্বাধীনতাকে নিষ্ঠুর পীড়নে স্তব্ধ করে দেওয়া হচ্ছে।

খালেদা জিয়া বলেন, দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। চারদিকে গভীর হতাশা ও নৈরাজ্যে দেশ আজ গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। তিনি বলেন, অবৈধ সরকারের টিকে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, গুম, অপহরণ, গুপ্তহত্যা, হুমকি-ধমকি, কুত্সা ও নির্জলা মিথ্যাচার।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর