,

সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের ৩য় দিনে

sa,,,,,,,,,,,,রিয়াসাদ আজিম : কবি আসাদ চৌধুরীকে সাহিত্য একাডেমির খান মোহাম্মদ ফারাবী স্মৃতি পুরস্কার প্রদানকবি আসাদ চৌধুরী বলেছেন, খান মোহাম্মদ ফারাবী এদেশের সাধারণ মানুষের মুক্তির জন্য লড়েছেন। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি রাজীনতি করেছেন। তার রাজনীতিছিল শোষনহীন সমাজ গঠনের রাজনীতি। কিন্তু দু:খের বিষয় এই যে, ফারাবী তার লক্ষ্যে পৌছার আগেই অকালে মৃত্যুবরণ করেছেন। তিনি যে রাজনীতি করতেন যে রাজনীতির াদির্শ বাস্তবায়ন করতে পারলেই এদেশের ব্যাপক গণ মানুষের মুক্তি আসবে। তিনি আক্ষেপ করে আরোও বলেন, যে রাজনীতিবিদদের কাছে আজ রাজনীতি নেই, রাজনীতি চলে গেছে টাকাওয়ালাদের কাছে। টাকা দিয়ে রাজনীতি বিক্রি হচ্ছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে। তিনি গত বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্ত্বরে সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের ৩য় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এর আগে কবি আসাদ চৌধুরীকে সাহিত্য একাডেমির খান মোহাম্মদ ফারাবী স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। সাহিত্য একাডেমির পরিচালক এডভোকেট আবু তাহের এর সভাপতিত্বে আলোচনা করেন লেখক ও প্রবীণ সাংবাদিক মুহাম্মদ মুসা, সাহিত্য একাডেমির পরিচালক মজিবুল বারী, দৈনিক সমতচবার্তার সম্পাদক মনজুরুল আলম, কবি ও প্রাবন্ধিক মহিবুর রহিম, রফিক উদ্দিন ভ’ঁইয়া, চড়াকার শাহাদাত বকত সাহেদ। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিশির। দিবস পরিচিতি পর্বে খান মোহাম্মদ ফারাবীর সংখীপ্ত জীবনী পাঠকরেন সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য তাসলিমা আক্তার রোমা। খান মোহাম্মদ ফারাবী স্মৃতিপুরস্কার প্রাপ্ত কবি আসাদ চ্যেধুরীর পরিচিতি পাঠ করেন সাহিত্য একাডেমির পরিচালক মানবন্ধন পাল। স্বরচিত কবিতা পাঠ করেন, সাইফুল ইসলাম, রফিকল ইসলাম। আবৃত্তি করেন নিজয় হাসান সোহেল ও অঞ্জন কোমার দাস। এর আগে সূচনা পর্বে সঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া। পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন তিতাস ললীতকলা একাডেমি ব্রাহ্মণবাড়িয়া। মেলা চলবে আগামী ৭ বৈশাখ পর্যন্ত। 

shahitto academy pic 1 = 17-04-2014

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা