মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপহরণের পরে ফোনে হুমকি পেয়েছি: রিজওয়ানা

534fa3808d5a9-16-04229বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণের পরে তাঁকে দুবার হুমকি দেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি।



আজ বৃহস্পতিবার স্বামীর উদ্ধারের ব্যাপারে সৈয়দা রিজওয়ানা হাসান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান। তিনি স্বামীকে উদ্ধারের ব্যাপারে ডিবির সহায়তা চান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।



রিজওয়ানা বলেন, ‘স্বামীকে উদ্ধারের ব্যাপারে আমি আশাবাদী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছে। আমার সন্দেহের তালিকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। আমাদের আইনগত কর্মকাণ্ডের কারণে যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই এ কাজ করেছে।’ তিনি বলেন, ‘আমার স্বামীর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক শত্রু নেই। আমার কাজ পরিবেশ আইন নিয়ে। এগুলো যাদের আঘাত করেছে তারাই এ কাজ করেছে।’

স্বামীকে উদ্ধারের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মবিশ্বাসী উল্লেখ করে রিজওয়ানা বলেন, তাঁরা সময় চেয়েছে। তাঁরা বলছেন, তাঁদের কাছে কোনো ক্লু নেই। এ কারণে তাঁরা সময় চেয়েছেন। তিনি স্বামীকে উদ্ধার করার ব্যাপারে দেশবাসীর সহায়তা চান।

গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকরকে অপহরণ করে। রিজওয়ানা হাসান এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। সকাল সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবু বকরের কোনো খোঁজ মেলেনি। পুলিশ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী