,

ব্রাহ্মণবাড়িয়ায় বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মাইটিভির জন্মদিন পালিত

MyTVব্রাহ্মণবাড়িয়ায় বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মাইটিভির জন্মদিন পালিত হয়েছে।  মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে জন্মদিনের কেক কাটা ও  আলোচনা সভার আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডঃ জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আল মামুন সরকার, প্রেসক্লাব সহ সবাপতি আল আমিন শাহীন,সৈয়দ মো:আকরাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,সাবেক সভাপতি মো:আরজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আ.ফ.ম. কাউসার এমরান।ব্রাহ্মনবাড়িয়া প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক মো:শাহজাদার উপস্থাপনায় অন্যা্েযর মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারন সাধারন সম্পাদক সাদেকুর রহমান,জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শফিকুর রহমান শহিদ,রোটারি ক্লাব মিডটাউনের সাধারন সস্পাদক এস,এম শাহীন,সাংবাদিক আব্দুন নূর.মুনির হোসেন.মাই টিভি:র নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্্রবর্তী,আশুগঞ্জ প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিক ,জেলা যুব সংহতির সভাপতি সৈয়দ মোকাব্বের প্রমুখ। প্রধান অতিথি বলেন মাইটিভি সত্যও বস্তু নিষ্ট সংবাদ পরিবেশন করে আজ জনপ্রিয় টিভি চ্যানেলে পরিনত  হয়েছ্ েআগামী দিনেও এধারা অব্যাহত রাখবে। পরে অতিথিবৃন্দ জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, শহরের নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। 

এ জাতীয় আরও খবর

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি