,

মুক্তিযোদ্ধা শহিদ মিয়া আর নেই

Shahid_mia_400_810469728মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক শহিদ মিয়া (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। 

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি নিজ বাড়িতে শেষ তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা শহিদ মিয়া ৭১-এ দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। 

তার পরিবারের লোকজন ও সহযোদ্ধা বাহার মালদার  জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী ছোট কুড়ি পাইকা গ্রামে শহিদ মিয়া জন্ম গ্রহণ করেন।

আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের কমান্ডার পদে দীর্ঘ চার দশকের বেশি সময় তিনি দায়িত্ব পালন করেন। তিনি অসহায় ও পঙ্গু  মুক্তিযোদ্ধাদের পক্ষে সব সময় সোচ্চার ছিলেন।তাদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে তিনি মূখ্য ভূমিকা পালন করতেন।

তিনি আখাউড়া কুড়িপাইকা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সম্প্রতি তিনি বয়সের ভারে অবসরে চলে যান।



মুক্তিযোদ্ধা শহিদ মিয়া যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতেও সব সময় ছিলেন সোচ্চার।  রাজাকার, আলবদর ও আল-সামসরা এলাকার সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের ওপর যে নির্মম ও নিষ্ঠুর অত্যাচার চালিয়েছিল তা তিনি বিভিন্ন সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে জাতির সামনে তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর