,

বৈশাখ উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা

রাজধানীতে বাংলা নববর্ষ বরণসহ পয়লা বৈশাখ উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান পালনে নগরবাসীর সহায়তা চাওয়া হয়েছে।

আজ শনিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ এসব কথা বলেনে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নেওয়া নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানাতে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বেনজীর আহমেদ বলেন, দৃশ্যমান-অদৃশ্যমান সব ঝুঁকির কথা মাথায় রেখে নাগরিকদের জন্য নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমপি কমিশনার জানান, উত্সব নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর ২২টি জায়গায় ব্যারিকেড (প্রতিবন্ধকতা) দেওয়া হবে। ১০টির মধ্যে ছয়টি পথ দিয়ে রমনা পার্কে প্রবেশ করা যাবে। চারটি দিয়ে বের হতে হবে। সন্ধ্যা ছয়টার মধ্যে সবগুলো অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে। পয়লা বৈশাখে বাঙালি সংস্কৃতির বাইরের কোনো অনুষ্ঠান করা যাবে না।

বর্ষবরণের কেন্দ্রস্থল রমনা বটমূল, টিএসসি ও এর আশপাশের এলাকায় কোনো ধরনের অস্ত্র, গোলাবারুদ, হাতব্যাগ ইত্যাদি না আনার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি। এ ছাড়া প্রকাশ্যে ধূমপান করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। সঙ্গে থাকা শিশুদের পকেটে ঠিকানা রাখার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার।

কোনো ধরনের গোলযোগ হলে তাত্ক্ষণিকভাবে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ ও উপনিয়ন্ত্রণ কক্ষে জানাতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা