,

ডায়রিয়ার ঘরোয়া চিকিৎসা

dayreyaডায়রিয়া আপনাকে সত্যিকার অর্থে দুর্বল করে দিতে পারে। শরীরের সব শক্তি নিঃশ্বেষ করার ক্ষমতা রাখে এই রোগটি। এখানে ডায়রিয়ার কিছু ঘরোয়া চিকিৎসা দেওয়া হলো, যা অবলম্বন করে আপনি প্রাথমিকভাবে সফলতা পেতে পারেন।

১. ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পানি ঝরে যায়। ঝরে যাওয়া এই পানি পূরণ করার জন্য সারাদিন লেবুর শরবত, ফলের জুস, ঘোল, চিনি ও লবণ মেশানো পানি পান করুন।

২. অংশুল (আঁশযুক্ত) ফল খাওয়া থেকে বিরত থাকুন। আপেল অথবা খেজুর জাতীয় জুস খাবেন না। এগুলো অত্যধিক রেচক জাতীয়। আপনার শরীরের অবস্থা আরো খারাপ করে দিতে পারে এগুলো।

৩. কড়া স্বাদের কফি পান করতে পারেন। শরীরে শক্তি ফিরে আসবে।

৪. দইয়ের সঙ্গে সিদ্ধ মেথি এবং জিরা মিশিয়ে খেলে শরীরে ভারসাম্য ফিরে আসবে। ডায়রিয়া নিরাময়ে এটা বেশ কার্যকর।

৫. দুগ্ধ জাতীয় খাবার এড়িয়ে চলুন। শুধুমাত্র দই খেতে পারেন, কারণ এটা ব্যাকটেরিয়া প্রতিরোধক, সেই সঙ্গে শরীরের শক্তি বাড়াতেও সক্ষম।  

৬. ডায়রিয়ার সবচেয়ে বড় ওষুধ খাবার স্যালাইন। বড়দের ক্ষেত্রে চালের স্যালাইন খাওয়া যেতে পারে। এতে শরীরে খাবারের ঘাটতি পূরণ হয়। অনেকে মনে করেন ডায়রিয়া হলে স্বাভাবিক খাবার খাওয়া যাবে না। ব্যাপারটা ঠিক নয়। শুধু স্যালাইন রোগীর সবসময় খেতে ভালো না লাগতেও পারে। তাই রোগীর রুচি ও পছন্দ অনুযায়ী খাবার খেতে দিতে হবে। তবে স্বাভাবিক খাবার একটু নরম করে খাওয়ানো উচিত।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর