,

মেয়ে লর্ডসের অভিনয় প্রতিভায় মুগ্ধ ম্যাডোনা

মেয়ে লর্ডস লিওনের অভিনয় প্রতিভায় মুগ্ধ হলেন ‘পপ কুইন’খ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী ম্যাডোনা। মায়ের সঙ্গে চেহারায় অদ্ভুত সাদৃশ্য রয়েছে ১৭ বছর বয়সী লর্ডসের। এবার ম্যাডোনার মতো অভিনয় প্রতিভারও পরিচয় দিল লর্ডস। সম্প্রতি সে ‘এ ফ্লিয়া ইন হার ইয়ার’ মঞ্চ নাটকে ইউজিনি চরিত্রে অভিনয় করেছে। নাটকটি রচিত হয়েছিল ১৯০৭ সালে।

সম্প্রতি ‘এ ফ্লিয়া ইন হার ইয়ার’ নাটকটি মঞ্চস্থ করে দ্য লা গার্ডিয়া পারফর্মিং আর্টস স্কুল। নাটকটিতে একজন গৃহপরিচারিকার চরিত্রে অভিনয় করে লর্ডস। তার ডাক নাম লোলা। মেয়ের অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক টুইটার বার্তায় ম্যাডোনা লেখেন, ‘লোলা “এ ফ্লিয়া ইন হার ইয়ার” নাটকে একজন ফরাসি গৃহপরিচারিকার চরিত্রে অভিনয় করেছে। তাকে নিয়ে সত্যিই আমি অনেক গর্বিত।’ এক খবরে এমনটিই জানিয়েছে ডেইলি মেইল ডটকম।

ম্যাডোনার চার সন্তানের মধ্যে সবচেয়ে বড় লর্ডস লিওন। লর্ডসের বাবা ম্যাডোনার সাবেক প্রেমিক ও ব্যক্তিগত প্রশিক্ষক কার্লস লিওন। ‘হোমল্যান্ড’ ছবির অভিনেতা ১৮ বছর বয়সী টিমোথি চ্যামলেটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল ১৭ বছর বয়সী লর্ডস। কিন্তু টেকেনি সেই প্রেম। সম্প্রতি বিচ্ছেদের পথে হেঁটেছে তারা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর