মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবরাজের জন্য বাবা যোগরাজের আকুতি

news-image

যোগরাজ সিং। পরিচয় তাঁর অনেক। মূল পরিচয় তিনি ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের বাবা। পেশাগত দিক দিয়ে তিনি একজন অভিনেতা। পাঞ্জাবি ছবির প্রখ্যাত অভিনেতা হিসেবেই তিনি স্বনামে পরিচিত। আরও একটি পরিচয় তিনি ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ মাথায় চাপানো প্রাক্তন এক টেস্ট ক্রিকেটার।





অভিনেতা হিসেবে তিনি যতোটা সফল, খেলোয়াড় হিসেবে ততোটা নন। পেস বোলার যোগরাজ ১৯৮০-৮১ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে অভিষিক্ত হন। এরপর আর কখনোই তাঁকে ভারতের হয়ে টেস্ট খেলতে দেখা যায়নি। তবে ওয়ানডে খেলেছিলেন ছয়টি। চোট তাঁর ক্যারিয়ারকে দীর্ঘায়িত হতে দেয়নি। অপরিণত বয়সে খেলা ছেড়ে দিয়ে তিনি হয়ে যান রুপালি পর্দার অভিনেতা। তবে নিজের অতৃপ্ত ক্রিকেটীয় বাসনা তিনি পূরণ করেছেন ছেলে যুবরাজকে দিয়ে। ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রার্থিত তারকা তাঁর সন্তান। কিন্তু গতকালকের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল তাঁকে নিমজ্জিত করেছে হতাশার সাগরে।





তিনি ভাবতেই পারছেন না, ভারতের হারের জন্য কেন সবাই তাঁর ছেলেকে দায়ী করছে? যুবরাজের একমাত্র দোষ তো ২১ বলে ১১ রান করা? বাজে দিন তো আসতেই পারে কোনো ক্রিকেটারের জীবনে। বাবার স্নেহই কেবল নয়, একজন সাবেক ক্রিকেটার হিসেবেও তিনি আর্জি জানিয়েছেন এই হারে তাঁর ছেলেকে যেন কোনোভাবেই দায়ী করা না হয়।





২০১১ সালের এপ্রিলে যুবরাজ সিংয়ের বাড়ির সামনে জাতীয় পতাকা উড়িয়েছিল ভারতীয় সমর্থকেরা। তিন বছর পর সেই বাড়িই দেখল ভারতের ক্রিকেট পাগল মানুষের ভিন্ন প্রতিক্রিয়া। যুবরাজের চণ্ডিগড়ের বাড়িতে চলল বিক্ষুব্ধ জনতার হামলা। তিন বছর আগে যিনি ছিলেন ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নায়ক, সেই যুবরাজই এবার খলনায়ক। তাঁর ২১ বলে ১১ রানের মন্থর ইনিংসটিকেই যে দেখা হচ্ছে ভারতের হারের প্রধান কারণ হিসেবে। যুবরাজের তীব্র সমালোচনায় এখন উত্তাল ভারতীয় ক্রিকেট অঙ্গন।





উত্থান-পতনই যে ক্রিকেটীয় জীবনের অন্যতম প্রধান অনুসঙ্গ সেটা মনে করিয়ে দিয়েছেন যুবরাজের বাবাও। তিনি বলেছেন, ‘যুবরাজকে এককভাবে দায়ী করার উচিত না। আমরা যখন হেরে যাই তখন চারদিক থেকে সমালোচনার শিকার হতে হয়। কিন্তু উত্থান-পতন জীবনেরই অংশ। আর এটা খেলারও অংশ।’


যুবরাজের পাশে ম্যাচ শেষে দাঁড়িয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। তিনিও মনে করেন, প্রতিটি ক্রীড়াবিদের জীবনেই বাজে দিন আসতে পারে।





দুঃসময়ে যুবরাজের পাশে দাঁড়িয়েছেন হরভজন সিংও। নিজের টুইটারে ভারতীয় এই অফস্পিনার লিখেছেন, ‘অনুর্ধ্ব-১৯ থেকে ন্যাটওয়েস্ট সিরিজ, ২০০৭ সালের টি-টোয়েন্টি থেকে ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত। আমাকে একজন খেলোয়াড় দেখান যে বড় ম্যাচগুলোতে যুবরাজের মতো ভালো খেলেছে। একটা খারাপ দিন আসলেই আমরা খারাপ আচরণ করি।’

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা