শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশিত হলো মেসির প্রথম জীবনী

নাটকীয় একটা পটপরিবর্তন শুধু লিওনেল মেসির জীবনই না, বদলে দিয়েছে পুরো ফুটবলবিশ্বের চালচিত্রই। হরমোনজনিত সমস্যার কারণে শারীরিক বৃদ্ধি ঠিকমতো হবে কি না, একসময় সেটা নিয়েই ছিল ঘোর সংশয়। তখন তাঁর বয়স মাত্র ১৩ বছর। সেই অবস্থা থেকে পরিবার-পরিজন ছেড়ে পাড়ি জমিয়েছিলেন বার্সেলোনায়। তার পরের কাহিনি তো সবারই জানা। অনেকের চোখেই তিনি এ সময়ের সেরা ফুটবলার। পায়ের অসাধারণ সব কারুকাজ দেখিয়ে প্রায়ই ভাষা কেড়ে নেন ধারাভাষ্যকারদের। মুগ্ধ করে রাখেন ফুটবলবিশ্বকে। মেসির এই বিস্ময়কর উত্থানের কাহিনিগুলোই লিপিবদ্ধ করেছেন স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালেগ। বইয়ের পাতায় তুলে এনেছেন আর্জেন্টাইন তারকার জীবনকাহিনি।


মেসির জীবনী এর আগে অনেকেই লিখেছেন। তবে সেগুলোর কোনোটির ভাগ্যেই জোটেনি আনুষ্ঠানিক স্বীকৃতি। গত ডিসেম্বরে প্রকাশিত হওয়া বালেগের বইটাই পেয়েছে আনুষ্ঠানিক অনুমোদন। ৬০০ পাতার বইটি সম্প্রতি স্প্যানিশ ও কাতালান ভাষায়ও প্রকাশ করেছেন বালেগ। গতকাল বার্সেলোনায় হয়ে গেল ‘মেসি’ নামের এই বইয়ের মোড়ক উন্মোচন। এটাই মেসির প্রথম অনুমোদিত জীবনী।


মেসির ফুটবল ক্যারিয়ারের খুঁটিনাটি বর্ণনার পাশাপাশি এই বইয়ে আছে মেসিকে নিয়ে বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রসেল, সাবেক কোচ পেপ গার্দিওলা, আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা, সতীর্থ জাভি, ইনিয়েস্তা, ফ্যাব্রিগাস, পিকে ও মাচেরানোর মন্তব্য।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান