,

জাতীয় সংগীতে প্রেরণা খুঁজছে বিধ্বস্ত বাংলাদেশ দল

মিরপুরের গ্যালারিতে আমার সোনার বাংলা গাইল বাংলাদেশ দল। ছবি: শামসুল হক‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ গেয়ে বিশ্ব রেকর্ড গড়ার আয়োজনে শামিল হয়েছিলেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররাও। প্যারেড গ্রাউন্ডে আড়াই লাখেরও বেশি মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সাকিব-মুশফিক-মাশরাফিরা। অবশ্য বাংলাদেশ দল এই সুর মিলিয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকেই।



ক্রিকেট অঙ্গনে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের। প্রথম রাউন্ডের শেষ পর্বে হংকংয়ের বিপক্ষে হতাশাজনক হারের পর গতকাল সুপার টেনের প্রথম ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে মুশফিক বাহিনী। আজ বুকের মধ্যে দেশপ্রেমের শক্তিটা যেন নতুন করে ঝালিয়ে নিলেন মানসিকভাবে বিধ্বস্ত ক্রিকেটাররা। আমার সোনার বাংলা গেয়ে হয়তো নতুন করে উজ্জীবিত হওয়ার চেষ্টা করলেন।



জাতীয় সংগীত যে সত্যিই প্রেরণা জোগায়, সেটা বলেছেন মাশরাফিও, ‘জাতীয় সংগীত গাওয়ার সময় সবার ভেতরেই অন্য রকম একটা অনুভূতি কাজ করে। আজকেও সেটা হয়েছে এবং খুবই ভালো লাগছে, কারণ বাংলাদেশের সবাই একসঙ্গে গানটা গেয়েছে। আমরা এই গানটা গেয়েই মাঠে খেলতে নামি এবং এটা সত্যিই উজ্জীবিত করে।’



সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণে জাতীয় সংগীত গাওয়ার এ রেকর্ডটির মাধ্যমে বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিত হবে বাংলাদেশ। ক্রিকেট অঙ্গনেও যে বাংলাদেশের নাম উজ্জ্বল করার চেষ্টা অব্যাহত রাখবেন, সেই অঙ্গীকার করেছেন মুশফিকও, ‘আমরা চেষ্টা করি বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে। আশা করব যেন ভবিষ্যতে আরও ভালোভাবে বাংলাদেশকে উপস্থাপন করতে পারি। এই অনুষ্ঠান অনেক বড় একটা বার্তা। আমরা চেষ্টা করেছি, সেটার সঙ্গে থাকার এবং আমরা ভবিষ্যতেও থাকব।’



‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানটির মাধ্যমে সবার মধ্যে উত্সাহ-উদ্দীপনা তৈরি করা যাবে বলেই আশা করছেন বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। লাখো কণ্ঠের সঙ্গে গলা মিলিয়ে মুশফিকরাও সত্যিই উজ্জীবিত হতে পারবেন কি না, সেটাই এখন দেখার।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে