,

গ্যাস সরবরাহ অব্যাহত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

sar-karkhana-300x163প্রতিনিধি : আসন্ন বিশ্বকাপ খেলা ও সেচ মৌসুম জন্য নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহের কারনে দেশের সবগুলো সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে বন্ধ বিদ্যুৎ কেন্দ্র গুলো চালু রাখার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারী এ সিদ্ধান্তের প্রতিবাদে ও আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ না রেখে অব্যাহত রাখার দাবিতে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কারখানার শ্রমিক-কর্মচারীরা কাজ বন্ধ করে দিয়ে কারখানার প্রধান গেইটের সামনে বিক্ষোভ করে ও প্রতিবাদ সমাবেশ করে। কর্মসূচি চলাকালে প্রায় ২ঘন্টা কারখানা থেকে কমান্ড এরিয়া ভুক্ত ৭ জেলায় সার সরবরাহ বন্ধ ছিল।


প্রতিবাদ সমাবেশে কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি জিন্নাত আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন সিবিএ সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ,সিনিয়র সহ-সভাপতি সাইফুদ্দিন ফারুকী, আমিন খন্দকার প্রমুখ।


এদিকে,কারখানার চলতি অর্থ বছরে ২লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন লক্ষমাত্রা নির্ধারন করেন। বর্তমানে ১লক্ষ ৮৪হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়েছে। লক্ষমাত্রা নির্ধারনের বাকী আরো ১৬শ মেট্রিকটন। এ জন্য লক্ষ্য মাত্রা নির্ধারনে চলতি মার্চ মাস পর্যন্ত কারখানার উৎপাদন চালু রাখতে হবে।


সিবিএ সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন জানান, বিসিআইসির লাভজনক প্রতিষ্ঠান আশুগঞ্জ সার কারখানা। এজন্য কারখানার গ্যাস সরবরাহ ব্যাহত রাখলে চলতি অর্থ বছরে কারখানা লক্ষ মাত্রা অর্জিত হবে। আর গ্যাস সরবরাহ বন্ধ থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এতে করে শ্রমিক-কর্মচারীরা আর্থিক ভাবে ক্ষতি গ্রস্থ হবে। যদি কারখানার গ্যাস সরবরাহ অব্যাহত না রাখা হয় তাহলে শ্রমিক-কর্মচারীরা কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা