,

জেলা বিএনপির বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

1078bnp patakaবিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে শুক্রবার সকাল ১১ টায় জেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়। রেল গেট চত্বর হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে গিয়ে সমাবেশ করে। 



জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি-র সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত জেলা বিএনপির সাধীরণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন। আরো বক্তব্য রাখেন সহ সভাপতি জিল্লুর রহমান,এডঃ সফিকুল ইসলাম, এডঃ গোলাম সারওয়ার খোকন, সিরাজুল ইসলাম। জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ,বি,এম, মোমিলুল হকের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে আরো বক্তব্য রাখেন- মোঃ আলমগীর হোসেন, মোঃ মাহীন, মনির হোসেন, এডঃ মাসুদ, রাসেদ কবির আকন্দ। 



প্রধান বক্তা মোঃ জহিরুল হক খোকন তার বক্তব্যে বলেন, জনমতকে উপেক্ষা করে অন্যায়, অযৌক্তিক, জনস্বার্থ পরিপন্থি সিদ্ধান্তের মাধ্যমে সরকার এক লাফে প্রায় ৭% হারে বিদ্যুৎ মূল্য বৃদ্ধি করেছে। কুইক রেন্টালের হাজার কোটি টাকা চুরি যানাল করতে সরকারের একতরফা এ সিদ্ধান্তের তিনি তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপি মনোনীত একক প্রার্থীদের পক্ষে রায় দিয়ে জনবিচ্ছিন্ন এই সরকারকে প্রত্যাখান করার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা