শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরষপুর প্রাথমিক বিদ্যালয়ে ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০১৪ সম্পন্ন

bij-_-24-2-14-150x150বিজয়নগর উপজেলার হরষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবীরের নেতৃত্বে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সোনামনিদের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০১৪ সম্পন্ন হয়। সরকারী বিধি মোতাবেক নির্বাচনের যাবতীয় কাজ সম্পন্ন হয়। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৯০ জন ছাত্র-ছাত্রী ভোটাধিকার প্রয়োগ করেন। ১৩ জন প্রার্থীর মধ্যে তৃতীয় শ্রেণি থেকে রায়না আক্তার, চতুর্থ শ্রেণি থেকে মেহেরুন্নেছা মিলি ও জুবায়ের মিয়া এবং পঞ্চম শ্রেণি থেকে সাদিয়া আক্তার, জাহিদুল কবির ও ইকরাম হোসেন বিজয়ী হন। এ সময় স্থানীয় মেম্বার মাহফুজ মিয়া, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) বিজয়নগর শাখার সভাপতি সারোয়ার হাজারী পলাশ, গুনিয়াউক উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক খায়রুল ইসলাম, এপিপি বাংলা ডট কমের স্টাফ রির্পোটার কামরুল হাসান শান্ত, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অভিভাবক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন যে, সরকারের এই মহতি উদ্যোগে ক্ষুদে ভোটারদের ভোটাধিকারের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মাঝে ভবিষ্যতে নেতৃত্বের বিকাশ ঘটবে। 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা