শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলে যাত্রায় ফতোয়া

53084ac101b7f-mars-planetttসংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি ধর্মীয় সংগঠন মঙ্গলগ্রহে যাওয়াকে ইসলামবিরোধী বলে ঘোষণা করেছে।

খালিজ টাইমসের বরাতে যুক্তরাজ্যের দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ইউএইর জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডোমেন্টস (জিএআইএই) সম্প্রতি এ ফতোয়া দেয়।

জিএআইএইর পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের একমুখী যাত্রা জীবনের জন্য সত্যিকারের ঝুঁকি সৃষ্টি করে এবং ইসলাম তা কখনোই অনুমোদন করে না।



জিএআইএই বলছে, কোনো ব্যক্তি মঙ্গল ভ্রমণ করলে তিনি জীবিত ফিরে না-ও আসাতে পারেন। এটা মৃত্যুর চেয়েও কষ্টকর। যাঁরা এই বিপদশঙ্কুল যাত্রায় অংশ নেন, তাঁরা কোনো ধর্মীয় কারণ ছাড়াই মারা যান। এ কারণে তাঁরা আত্মহত্যার শাস্তি পাবেন।



জিএআইএইর ফতোয়া কমিটির চেয়ারম্যান ফারুক হামাদা বলেছেন, সম্ভাব্য সব ধরনের বিপদ থেকে জীবন রক্ষা এবং নিজেকে নিরাপদ রাখার বিষয়টি সব ধর্মে স্বীকৃত। নিজেকে এবং পরস্পরকে হত্যা না করার বিষয়টি পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ আছে।



২০১৩ সালের এপ্রিলে ‘মারস ওয়ান’ নামের নেদারল্যান্ডসের একটি মহাকাশ ভ্রমণ সংস্থা মঙ্গলগ্রহে মানব-বসতি গড়ার ঘোষণা দিয়েছে। এই আহ্বানে ইতিমধ্যে ১৪০ দেশ থেকে দুই লাখেরও বেশি আবেদন পড়েছে। এদের মধ্যে সৌদি আরব ও অন্য আরব দেশের পাঁচ শতাধিক আবেদনকারী রয়েছেন। তবে এই ভ্রমণে কোনো ফেরত-টিকিট নেই।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান